জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিবার।
বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ৩২নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রক্টর ড. মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়া জবি শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতির পক্ষ থেকে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
