নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:০৫ এএম

নেত্রকোনায় নিজ ঘরের জানালার পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের ত্রুটিপূর্ণ তারে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ আঁখি আক্তার (২০) ওই গ্রামের যুবায়ের আলমের স্ত্রী।

ওই গৃহবধূর প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, ঘরের জানালা দিয়ে অন্য ঘরে যাওয়া বিদ্যুতের তারটি ত্রুটিপূর্ণ থাকায় জানালার গ্রিল বিদ্যুতায়িত হয়। জানালাটি খুলতে গেলে যুবায়েরের স্ত্রী বিদ্যুতায়িত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, মৃতের স্বজনরা এ ব্যাপারে অভিযোগ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত