পঞ্চগড়ে রেলপথমন্ত্রী

বঙ্গবন্ধুর দর্শন ছিল সাধারণের অধিকার প্রতিষ্ঠা করা

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১১:১৮ পিএম

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল গরিব-দুঃখী সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং মর্যাদাবান একটি জাতি গঠনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মানুষের সেবায় এগিয়ে আসতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

 রেলপথমন্ত্রী গত শুক্রবার রাতে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগ আয়োজিত  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভায় এ কথা বলেন।

শোক দিবস পালন কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা আব্বাস আলীর সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত