শিক্ষা নিয়ে তরুণদের চিন্তা বিষয়ক প্রতিযোগিতা এডুপ্রেনারশিপ আইডিয়া কোয়েস্ট – ইআইকিউ ২০১৯ শুরু হয়েছে। এডুকেশন এন্টারপ্রেনার্স সোসাইটি (ইইএস) তরুণদের মধ্য থেকে ভবিষ্যতের শিক্ষা উদ্যোক্তা বের করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগীরা দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের নতুন কী চিন্তা আছে কিংবা তারা কী পরিবর্তন আনতে চায় সেই ব্যাপারে একটি ধারণা তুলে ধরবে। রেজিস্ট্রেশন ফরমে এই ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা আছে। এর জন্য ১-৪ জনের একটি গ্রুপ তৈরি করে নিতে হবে এবং রেজিস্ট্রেশনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫১০ টাকা। রেজিস্ট্রেশন এবং আইডিয়া সাবমিশনের শেষ দিন ১৮ই আগস্ট, ২০১৯। এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক দেশ রূপান্তর।
প্রতিযোগিতাটি বাংলাদেশের সকল ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ইতিমধ্যে ইআইকিউ ২০১৯ নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোড শো অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ জুলাই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও চট্টগ্রামের ইস্ট ডেলটা ইউনিভার্সিটি, ১ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ৬ আগস্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে রোড শো অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্টের মধ্যে অনলাইনে আইডিয়া সাবমিশনের পর বাছাইকৃত প্রতিযোগীদের ২৪ আগস্ট ঢাকায় এসে বীর উত্তম মীর শওকত সড়কে ‘টিচ ফর বাংলাদেশ’-এ তাদের আইডিয়াটি বিস্তারিতভাবে বিচারকদের সামনে উপস্থাপন করবেন। দ্বিতীয় পর্ব থেকে যারা বাছাই হবেন, তারা ফাইনাল পর্বে যাবেন তাদের আইডিয়া নিয়ে। ২৬ আগস্ট ধানমন্ডির ইএমকে সেন্টারে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট বাংলা একাডেমিতে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শীর্ষ তিন বিজয়ী দলকে দেয়া হবে মোট ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার।
প্রতিযোগিতাটির ফেসবুক ইভেন্টের লিংক - https://www.facebook.com/events/457673584788679/
অনলাইন রেজিস্ট্রেশনের লিংক - https://forms.gle/ntRQtmHwnwXwKrSK6
