ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী হামলায় এনটিভির প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ দুজন আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত আরেকজন লুৎফর রহমানের বন্ধু সাদেকুল ইসলাম সাদিক।
গতকাল রবিবার বেলা পৌনে ৩টার দিকে শহরের বাজারপাড়ার নিজ বাড়িতে প্রবেশ করার সময় রাস্তায় অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
এ ঘটনায় আবু সাঈদ বাপ্পি নামের একজনকে আটক করেছে পুলিশ। লুৎফর রহমান জানান, বাড়িতে প্রবেশ করার সময় গেটের পাশেই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল বাপ্পি। কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো চাপাতি দিয়ে তার মাথায় কোপায়। এ সময় তার বন্ধু সাদিক বাধা দিলে তাকেও জখম করে। চিৎকার দিলে আশপাশের লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাপ্পিকে আটক করেছে।
