ঝড়ো বৃষ্টি। মাথায় ছাতা নিয়ে হেঁচে যাচ্ছেন এক পথচারী। হঠাৎ আঁচড়ে পড়ল বজ্রপাত। মাত্র কয়েক ইঞ্চি দূরে থাকায় প্রাণে রক্ষা পেলেন রোমুলাস ম্যাকনেইল নামের ওই পথচারী! সিসি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনাটি।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হোরি কাউন্টিতে ঘটে রোমহর্ষক এই ঘটনা। ভিডিও ফুটেজে দেখা যায়, ঝড়ো আবহাওয়ার মধ্যে ছাতা মাথায় ম্যাকনেইল তার গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। আচমকা তার শরীরের মাত্র কয়েক ইঞ্চি দূরে আঁচড়ে পড়ে বজ্রপাত। ম্যাকনেইলের হাত থেকে ছিটকে পড়ে ছাতা। আতঙ্কিত হয়ে ওঠেন তিনি। যেন প্রাণে বাঁচলেন।
ম্যাকনেইল বলেন, “আমি আলোটা দেখতে পেরেছিলাম। রোডরানারের (দ্রুতগতির এক পাখি) মতো আমি ওখান থেকে ছুটে যাওয়ার চেষ্টা করি। আমি চাই না, অন্য কারোর ক্ষেত্রে এমনটা ঘটুক। এটা ভয়াবহ ছিল।”
