বিপুল পরিমাণ বিয়ারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১০:১৩ পিএম

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ বিয়ারসহ রুমান মিয়া (৩০) ও দিপু হোসেন (১৬) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে সিদ্ধিরগঞ্জ পুরাতন থানার সামনে থেকে উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান তাদের গ্রেপ্তার করেন। এ সময় তাদের সাথে থাকা দু’টি কার্টুন তল্লাশি করে ১০২ ক্যান বিয়ার উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, মহানগরের ৬ নম্বর ওয়ার্ডের চর সুমিলপাড়া এলাকার হানিফ মিস্ত্রির ছেলে রোমান ও দ্বিন ইসলামের ছেলে দিপু হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, রবিবার রাত সাড়ে ১১টায় শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কে টহল ডিউটি করার সময় সিদ্ধিরগঞ্জ পুরাতন থানার সামনে দুইটি কার্টুনে করে বিয়ার নিয়ে যাচ্ছিল মাদক ব্যবসায়ীরা। এ সময় তাদের আটক করে কার্টুনে তল্লাশি করে ১০২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত