ভারতীয় ট্যাগ লাগিয়ে দেশি পোশাক বিক্রি, দোকানিকে জরিমানা

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১২:২৭ এএম

দেশে তৈরি পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বাড়তি দামে বিক্রির দায়ে মানিকগঞ্জ শহরের কিডস অ্যান্ড মম নামের একটি দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।

রুমেল বলেন, দেশে তৈরি বিভিন্ন পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বাড়তি দামে বিক্রি করে আসছে ওই দোকান কর্র্তৃপক্ষ। এ ছাড়া অন্যান্য পোশাকও বিক্রি করছে অতিরিক্ত দামে। দুপুরে দোকানে গিয়ে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত