মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে রুবেল ও মাসুদ নামে দুই যুবককে মঙ্গলবার সকালে আটক করেছে পুলিশ।
এদিকে দুই কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ এলাকার দুই কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাসে নৌকায় নিয়ে ধর্ষণ করে। পরে পুলিশ ধর্ষণের অভিযোগ পেয়ে সদর উপজেলার পাঁচখোলা গ্রামের নান্নু মোল্লার ছেলে রুবেল মোল্লা (২০) এবং একই এলাকার জলিল মোড়লের ছেলে মাসুদ মোড়লকে আটক করে।
কিশোরীদের দাবি, সোমবার সন্ধ্যায় শহরের ট্রলার ঘাট এলাকা থেকে গ্রামের বাড়ি জাফরাবাদ এলাকায় পৌঁছে দে্ওয়ার কথা বলে দুই কিশোরীকে নৌকায় তুলে। রাতে এক কিশোরীকে নৌকায় এবং অপর কিশোরীকে নদীর পাড়ের একটি গরুর খামের নিয়ে ধর্ষণ করে ফেলে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। কিশোরীদের পরিবার মামলা করলে মামলা নে্ওয়া হবে।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, দুই কিশোরীর আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে রিপোর্ট দে্ওয়া হবে।
