মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর স্মরণে এক কিলোমিটার সড়ক জুড়ে গাছ লাগানো হয়েছে।
বুধবার দুপুরে তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও পালকের আয়োজনে এবং মানিকগঞ্জ বনায়নের সহযোগিতায় ঘিওর উপজেলার বানিয়াজুরী-তাড়াইল নতুন রাস্তার দুই পাশে এক কিলোমিটার এলাকা জুড়ে আকাশমণি নামের ২শ গাছের চাড়া রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, বারসিকের জেলা আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
