পেকুয়ায় পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ১২:৩০ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাড়ির পুকুর থেকে বেলী সোলতানা রুচি (১৮) নামে এক কলেজছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কয়েকজন লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় রুচিকে তাদের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়।

রুচি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা গ্রামের মকছুদ আহম্মদের মেয়ে। তিনি পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

পরে স্থানীয় লোকজন ও রুচির স্বজনরা রুচিকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি।

পেকুয়া থানার ওসি জাকির হোসেন ভুঁইয়া জানান, কলেজছাত্রীর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তিনি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত