বান্দরবানে শনিবার রাতে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক পুলিশ কনস্টেবল। নিহত পুলিশ সদস্যের নাম ইমরান খান জনি (২৪)।
তিনি বান্দরবান পুলিশ লাইনের আরআই অফিসে কর্মরত ছিলেন। জনি ফেনীর ছাগলনাইয়ার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. এনামুল হক জানান, শনিবার রাত ১১টার দিকে পুলিশ লাইন থেকে বান্দরবান শহরে যাবার পথে তার মোটরসাইকেলের সঙ্গে পূবালী সার্ভিসের একটি বাসের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নে্ওয়া হলে রাত দেড়টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাস ও এর চালক মো. সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
