একই স্কুলের ৩ শিক্ষিকার মৃত্যুতে শোকের ছায়া

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১০:০৩ পিএম

সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষিকার মধ্যে তৃতীয়জনও মারা গেছেন। গত ৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকা সোমা ঘোষ (৩৮) চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার ভোররাতে মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় একই বিদ্যালয়ের তিন শিক্ষিকার মৃত্যু হলো।

তার মৃত্যুতে রাঙ্গুনিয়ার প্রাথমিক বিদ্যালয়গুলোতে শোকের ছায়া নেমে আসে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা এবং রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষ তিন শিক্ষিকার মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রাঙ্গুনিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল গফুর জানান, ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমা ঘোষ মারা যান।

গত ৩ আগস্ট চট্টগ্রাম শহরের শোলকবহর এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আমেনা ইয়াসমিন (৩৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত প্রধান শিক্ষিকা জুবেদা খানম (৪০) দুর্ঘটনার পাঁচ দিন পর নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত