ভগ্নিপতিকে ছুরি মেরে হত্যার অপরাধে রাজশাহীতে রনি আহমেদ (২৯) নামে এক ব্যক্তির মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত।
গতকাল রবিবার সকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। মৃত্যুদ-প্রাপ্ত রনি রাজশাহী মহানগরীর কাজলা কেডি ক্লাব পশ্চিমপাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে। মামলায় হাবিবুর রহমানও আসামি ছিলেন। তবে আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে। রায়ে রনিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রনি পলাতক রয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, হাবিবুরের জামাতা বিপ্লব হোসেনকে (২৩) ২০১৭ সালের ৩ মার্চ ছুরিকাঘাতে হত্যা করা হয়।
