রাজশাহীর পুঠিয়ার আবদুস সামাদ ওরফে ফিরোজ খাঁ ওরফে মুসার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে।
সোমবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এ দিন ধার্য করেন।
এর আগে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলাকালীন নাশকতার অন্য এক মামলায় গ্রেপ্তার হন আসামি মুসা। ২০১৭ সালে ২৪ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন পশ্চিমভাগ এবং গোটিয়া গ্রামে আদিবাসী ও বাঙালিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ আনা হয় মুসার বিরুদ্ধে।
