নিজের পুকুরে মিলল রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ০১:০১ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নেহারুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
সোমবার সকাল ১০টার দিকে খোর্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামে নিজের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। 

নেহারুল ইসলাম ওই গ্রামের শয়ন আলীর ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। 

সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, নেহারুল ইসলাম রবিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সকালে তার পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে খবর পেয়ে নেহারুলের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত