অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১০:৫৯ পিএম

আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবুকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০০৭ সালে র‌্যাব-১১ হাবুকে একটি অস্ত্রসহ গ্রেপ্তার করে। সেই মামলায় দীর্ঘ শুনানির পর নারায়ণগঞ্জের দায়রা জজ আদালত সম্প্রতি হাবুকে ১০ বছরের সাজা প্রদান করে। সাজা হওয়ার পর থেকে তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ২৫ আগস্ট উপজেলার দক্ষিণপাড়ায় তার নিজ বাড়ি থেকে হাবুকে গ্রেপ্তার করেন। তিনি গ্রামের ঈমান আলীর ছেলে।

গতকাল তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত