রাজধানী ঢাকার বিভিন্ন বস্তিতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মিরপুরের চলন্তিকা, আরামবাগসহ ঢাকায় একের পর এক বস্তিতে অগ্নিকা-ের ঘটনা ঘটছে। এসব বস্তিতে বসবাসকারী অসহায় বস্তিবাসীর ওপর শকুনের দৃষ্টি পড়েছে। গতকাল সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
×
