ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১২:৪৫ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. জিসান (১৬) নামের ডেঙ্গু আক্রান্ত এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন জিসানের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল সূত্র ডেঙ্গু জ্বরে জিসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

গাজীপুর জয়দেবপুর থানা এলাকার বিল্লাল হোসেনের ছেলে জিসান স্থানীয় ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।

জিসানের বড় ভাই রাসেল হোসেন জানান, ১০ দিন ধরে জ্বর ছিল জিসানের। প্রথমে তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তাকে সোমবার ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়। সেখানে আজ সকাল সোয়া ৭টায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত