বেনাপোল বন্দরের গুদামে আগুন, কোটি টাকার পণ্য ছাই

আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ১১:৫৮ পিএম

বেনাপোল বন্দরের ৩৫ নম্বর কেমিক্যাল শেডে গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে কোটি টাকার আমদানি পণ্য পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে বন্দরের ৩৫ নম্বর শেডে হঠাৎ করে আগুন ধরে যায়। বন্দর কর্র্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বেনাপোল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ব্যাপারে বন্দর কর্র্তৃপক্ষ বন্দরের ডেপুটি ডাইরেক্টর আবদুল জলিলের নেতৃত্বে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত