আশুগঞ্জে সংবাদ সম্মেলন

আ.লীগ আহ্বায়কের একক সিদ্ধান্ত প্রতিহতের ঘোষণা

আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১০:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আবারও প্রকাশ্যে এলো আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিরোধ। উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছফিউল্লাহ মিয়ার বিরুদ্ধে একক সিদ্ধান্তে ইউনিয়ন কমিটি গঠনের ঘোষণার অভিযোগ করেছেন যুগ্ম আহ্বায়ক আবু নাসেরসহ আহ্বায়ক কমিটির অধিকাংশ নেতাকর্মী।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির মেয়াদ থাকার পরও শোকের মাসে সম্মেলন ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। গতকাল বুধবার দুপুরে আশুগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক-১ আবু নাসের আহমেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছফিউল্লাহ মিয়া গত জাতীয় নির্বাচনে প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চান। ছফিউল্লাহ মিয়া বলেন, আমি একক কোনো সিদ্ধান্ত নিইনি।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফিরোজ মিয়া, সাবেক সহসভাপতি মোবারক আলী চৌধুরী, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত