১০ টাকায় টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১১:২৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই চোখের চিকিৎসা নিয়েছেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৮টায় এই হাসপাতালে যান। এরপর সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকিট কেটে চিকিৎসা গ্রহণ করেন। তার প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান।

এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে অনুরূপভাবেই চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে প্রেস সচিব জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তার চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত