ধামরাইয়ে ডেকে নিয়ে শেখ ফরিদ আলম (৪২) নামে এক প্রাইভেট কারের চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দখালী গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ফরিদ উপজেলার সুইজখালী গ্রামের শেখ শাহজাহান মিয়ার ছেলে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, সকালে ধানক্ষেতে একটি লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে ফরিদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ধানক্ষেতে ফেলে গেছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
