বৃষকে আদালতে যেতে হতে পারে, সুনামহানির শঙ্কা আছে মকরের

আপডেট : ৩০ আগস্ট ২০১৯, ০৯:১৪ এএম

মেষ: প্রবাসীদের স্বদেশে ফেরার সম্ভাবনা। প্রেম ও রোমাঞ্চ শুভ। সন্তানের বিবাহ যোগ আছে।

বৃষ: ব্যবসায় অনিয়ম হলে আদালতে যেতে হতে পারে। তবে কাজে প্রভাবশালী বন্ধুর সহযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

মিথুন: কর্মক্ষেত্রে মহিলারা ব্যাঘাত সৃষ্টি করতে পারে। আত্মীয়র অছিলায় তীর্থ ভ্রমণ হতে পারে। শরীরের দিকে নজর দিন।

কর্কট: সংসারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। রোগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আয় বাড়বে।

সিংহ: মাটির সঙ্গে সম্পর্কিত ব্যবসায় লাভ হবে। শিক্ষকদের সম্মান বাড়তে পারে। প্রেম ও রোমাঞ্চ শুভ। স্বাস্থ্যের দিকে নজর দিন।

কন্যা: জমিতে টাকা লগ্নি হতে পারে। নিজের স্বাস্থ্য ভালো থাকলেও মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। প্রচুর ব্যয় হবে।

তুলা: উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি যোগ আছে। আয় বাড়বে এবং অর্থ সঞ্চয় হবে। আত্মীয়র ওপর প্রভাব ফেলতে পারবেন।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। ধর্মীয় কাজে সময় ব্যয় হবে। আয় বাড়লেও শরীর সুস্থ থাকবে না।

ধনু: তীর্থ অথবা দূরদেশ শ্রমণের যোগ আছে। গায়ে ব্যথা ও যৌনব্যাধির আক্রমণ হতে পারে। ব্যয় বাড়বে।

মকর: অভিনয়শিল্পের সঙ্গে জড়িতদের সুনামহানি হওয়ার আশঙ্কা আছে। স্ত্রীর আয় বাড়বে। সম্পদ বিক্রির পরিবেশ আসবে।

কুম্ভ: রাজনৈতিক ক্ষেত্রে সুনাম বাড়ার সম্ভাবনা আছে। প্রতিপক্ষ প্রবল, তবুও নিজের কাজ সম্পন্ন করতে পারবেন। জমি ও গাড়ি ক্রয়ের যোগ আছে।

মীন: হঠাৎ প্রাপ্তি যোগ আছে। কর্মক্ষেত্রে আনন্দ লাভ করবেন। সম্পদ লাভ হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত