‘সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ’ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ৫৬ বিজিবি ব্যাটালিয়ন নীলফামারীর অধীনস্থ ডানাকাটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালীয়াগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই সভা ও বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৫৬ বিজিবি ব্যাটালিয়ন নীলফামারীর অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এসব অনুষ্ঠানে মুখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম সিদ্দিকী।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা অনুষ্ঠানে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান খান, ইউপি চেয়ারম্যান, সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
