নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০২:০৫ এএম

নিখোঁজের এক সপ্তাহ পর রাজধানীর কদমতলী মুন্সিখোলা এলাকার একটি স্টিল কারখানা থেকে আমান উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ‘টেকনো সাম স্টিল লিমিটেড’ নামে ওই কারখানার পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। গতকাল সকালে তার লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছটাকি গ্রামে। থাকতেন ওই কারখানাতেই।

ছোটভাই শফিকুল ইসলাম জানান, ১০ বছর ধরে ওই কারখানাতেই কাজ করেন তার বড় ভাই আমান। ২৩ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। এলাকার বিভিন্ন জায়গায় তার খোঁজ করা হয়। না পেয়ে ২৬ আগস্ট কারখানা কর্র্তৃপক্ষ কদমতলী থানায় একটি জিডি করে। এরপর পুলিশও ওই কারখানায় এসে খোঁজাখুঁজি করেছিল। তিনি জানান, আজ (গতকাল) সকালে  কারখানার লোকজন ভেতরের পাওয়ার হাউজের মধ্যে তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত