সাভারে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ০৮:৩৬ পিএম

সাভারে অজ্ঞাত পরিচয় (১৮) এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ সময় নিহতের যুবকের পা রশি দিয়ে বাঁধা এবং সিমেন্টের বস্তা দিয়ে বুক ও মুখ চাপা দেওয়া ছিল। শনিবার দুপুরে পৌর এলাকার মজিদপুর মহল্লার ভোলানাথের মালিকানার জমির একটি পরিত্যক্ত টিনশেড কক্ষ থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, জমির মালিক ভোলানাথ গত কয়েক মাস আগে পাইলিংয়ের কাজ করার সময় শ্রমিকদের থাকার এবং মালামাল রাখার জন্য একটি টিনশেড কক্ষ নির্মাণ করেন। পাইলিংয়ের কাজ শেষে শ্রমিকেরা চলে যাবার পর থেকে ওই কক্ষটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে অথবা মাদক সেবক সংক্রান্ত বিষয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে হত্যাকারীদের গ্রেপ্তারের ব্যবস্থা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত