প্রয়াত বাবাকে সেঞ্চুরি উৎসর্গ হনুমা বিহারির

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৮ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে দারুণ ব্যাট চালিয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান হনুমা বিহারি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে হাঁকিয়েছেন সেঞ্চুরি! আর নিজের প্রথম টেস্ট শতকটা উৎসর্গ করেছেন প্রয়াত বাবাকে।

শনিবার টেস্টের দ্বিতীয় দিন তিন অঙ্কের দেখা পান বিহারি। ২২৫ বলে ১৬ চারে শেষ পর্যন্ত আউট হয়েছেন ১১১ রান করে। তার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া। সবকটি উইকেট হারিয়ে ৪১৬ রান।

প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানো হনুমা সংবাদ সম্মেলনে বলেন, “এই সেঞ্চুরি আমার বাবাকে উৎসর্গ করলাম।”

“আমার বয়স যখন ১২, তখন আমাকে ছেড়ে চলে যায় বাবা। সেদিন থেকে মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম, আন্তর্জাতিক ক্রিকেটে যেদিন সেঞ্চুরি করব, সেই সেঞ্চুরি বাবাকেই উৎসর্গ করব। আজকের এই দিনটা আমার জন্য খুবই আবেগের। আমি খুব খুশি সেঞ্চুরি করতে পেরে।”

অ্যান্টিগায় প্রথম টেস্ট অল্পের জন্য সেঞ্চুরি হারিয়েছিলেন হনুমা। শনিবার কিংস্টনের সাবাইনা পার্কে সে আক্ষেপ পুষিয়ে দিলেন।  হনুমার সঙ্গে নয় নম্বরে নেমে দারুণ ব্যাটিং করেছেন ইশান্ত শর্মা (৫৭)। ১১২ রানের জুটি গড়েন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত