সম্পাদকের বহিষ্কার দাবিতে সভাপতির সংবাদ সম্মেলন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৩ পিএম

নীলফামারীর ডোমারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। গতকাল রবিবার দুপুরে ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ডোমার উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যানারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে খায়রুল আল বাবুল দাবি করেন, তোফায়েল ১৯৮৪ সালে ফ্রিডম পার্টি ও ১৯৮৬ সালে জাসদের নেতা ছিলেন। তিনি উপজেলা ছাত্রদল নেতা চয়ন হত্যা মামলার আসামি। ওই মামলা থেকে বাঁচতে ১৯৯৭ সালে আওয়ামী লীগে যোগ দেন তোফায়েল। এরপর থেকে দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, ভূমি দস্যুতা ও চাকরি দেওয়ার নামে মানুষের কাছে টাকা আদায়সহ নানা রকম বিতর্কিত ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত তিনি।

অভিযোগ অস্বীকার করে তোফায়েল আহমেদ বলেন, তার করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উল্লেখ্য, এর আগে গত ২৭ আগস্ট খায়রুল আলম বাবুলের বহিষ্কার দাবি করে সংবাদ সম্মেলন করেন তোফায়েল আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত