বিলে শাপলা তুলতে নেমে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে তৃতীয় শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের আতদড়িয়া বিলে ওই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো বানিয়াপাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রাণী রায় (১০), একই পাড়ার কানু চন্দ্র রায়ের মেয়ে মনিষা রাণী রায় (৯)। তারা দুজনেই বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

কিশোরগঞ্জের বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলার রহমান জানান, বিদ্যালয় ছুটি থাকায় শ্যামলী ও মনিষা দুই বান্ধবী বেলা ১১টার দিকে আতদড়িয়া বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

কিশোরীগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত