নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌদি নৌপ্রধানের সাক্ষাৎ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৯ পিএম

সৌদি আরবের নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল- গোফায়েলি গতকাল সোমবার সকালে ঢাকার বনানীতে নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সৌদি নৌবাহিনী প্রধান তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সকালে তিনি নৌ সদরে এসে পৌঁছালে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম মকবুল হোসেন তাকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, সাক্ষাৎকালে সৌদি নৌপ্রধান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পরিক কুশলবিনিময় করেন। এ সময় নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্কের কথা উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত