কাবুলের কূটনীতিক পাড়ায় ট্রাক বোমা হামলায় নিহত ১৬

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৪ পিএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে কূটনীতিকদের আবাসিক এলাকায় শক্তিশালী ট্রাক বোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

বিশাল কম্পাউন্ড চত্বর গ্রীন ভিলেজের কাছের একটি আবাসিক এলাকায় সোমবার রাতে এ বোমা হামলা চালানো হয়।

গ্রীন ভিলেজ হচ্ছে পার্শ্ববর্তী গ্রীন জোন থেকে আলাদা। কঠোর নিরাপত্তা বেষ্টিত কাবুলের এ স্থানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের দূতাবাসের বাসভবন রয়েছে। এছাড়া এ কম্পাউন্ড চত্বরে বিভিন্ন ত্রাণ সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনের বাসভবন রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, সেখানে বিস্ফোরক ভর্তি একটি ট্রাকের বিস্ফোরণ ঘটানো হয়। এটি গ্রীন ভিলেজের একটি দেয়ালের পাশে পার্ক করে রাখা ছিল।

সেখানে রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয় উল্লেখ করে রাহিমি বলেন, ‘গত রাতের হামলায় ১৬ জন নিহত ও ১১৯ জন আহত হয়েছে।’

তালেবান এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তালেবানের সঙ্গে প্রস্তাবিত একটি চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদের কাবুল সফরের সময় এ হামলার ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত