স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধি ও সবিচদের সঙ্গে জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাববিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ফরিদপুর সার্কিট হাউজে দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার।
ফরিদপুর স্থানীয় সরকারি বিভাগের উপপরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. লুৎফর রহমান। জলবায়ু পরিবর্তন, বন ও বায়ু ম-ল থেকে কার্বন অপসারণবিষয়ক আলোচনায় অংশ নিয়ে পরিবেশের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।
কর্মশালায় জানানো হয়, ২০১০ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ৪৫ শতাংশ কমিয়ে আনা এবং কয়লার ব্যবহার প্রায় শূন্যের কোঠায় নিয়ে আসাকে গুরুত্ব দিচ্ছেন বিজ্ঞানীরা।
