পিরোজপুরে গরু চুরির অভিযোগে আটক জামাল হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তি গণপিটুনিতে মারা গেছেন। পুলিশের দাবি, জামাল পেশাদার গরু চোর ছিলেন। গতকাল বুধবার সকাল সোয়া ৭টার দিকে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জামাল হাওলাদার সদর উপজেলার কুমিরমারা গ্রামের হাতেল আলী হাওলাদারের ছেলে।
সদর থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, জামাল হাওলাদারের নামে চারটি চুরি, একটি হত্যা ও একটি অস্ত্র মামলাসহ মোট সাতটি মামলা আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে জামাল পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি এলাকা থেকে চুরি করা চারটি গরু ট্রলারে করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় লোকজন তাকে আটক করে পিটুনি দেয়।
