ডাকাতের ছুরিকাঘাত

সিদ্ধিরগঞ্জে নদীতে পড়ে ট্রলারচালক নিখোঁজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪৪ পিএম

শীতলক্ষ্যা নদীতে ডাকাতের ছুরিকাঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন রাশেদ পাটোয়ারী (৩২) নামে বালুবাহী ট্রলারচালক। ট্রলারে ডাকাতি করার সময় ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে।

গত বুধবার রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের সাদুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর নৌপুলিশ থানার ওসি আবদুল হাকিম জানান, নিখোঁজ চালকের সন্ধানে তল্লাশি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত