বিইআরসির আজিজকে বরখাস্তে রাষ্ট্রপতিকে ক্যাবের চিঠি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৪ এএম

বড়পুকুরিয়া কয়লাখনি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য মো. আব্দুল আজিজ খানকে সাময়িক বরখাস্ত করতে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে চিঠি দিয়েছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বিএআরসির চেয়ারম্যান এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছেও ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট অনুষ্ঠিত ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির সভায় রাষ্ট্রপতির কাছে এই চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত ২১ জুলাই বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ২৪৩ কোটি ২৮ লাখ ৮২ হাজার টাকার কয়লা চুরির মামলায় আজিজসহ কোম্পানির ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত