অস্ত্র দেখিয়ে কোটি টাকা চাঁদা দাবি মোংলায় মামলা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০৩:১০ এএম

অস্ত্রের ভয় দেখিয়ে মোংলা বন্দরের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে কোটি টাকা চাঁদা চেয়েছে প্রভাবশালী প্রতারক চাঁদাবাজ চক্র। রফিকুল ইসলাম বাবলু নামের ওই চাঁদাবাজ চক্রটি বিভিন্ন সময় ১৫ লাখ টাকা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে। কিন্তু নতুন করে আরও ১ কোটি টাকা চাঁদা দাবি করে বাবলু বন্দর ব্যবহারকারী প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্স কোং-এর ম্যানেজারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় মামলা হয়েছে। 

মেসার্স নুরু অ্যান্ড সন্স কোং-এর ম্যানেজার সাধন কুমার চক্রবর্তী বাবলুকে আসামি করে চাঁদাবাজির মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

মামলার বিবরণে জানা যায়, গত ২৬ আগস্ট প্রকাশ্যে মোংলা বন্দরের ইঞ্জিনিয়ারিং বিল্ডিং চত্বর এলাকায় মেসার্স নুরু অ্যান্ড সন্স কোং-এর ম্যানেজার সাধন কুমার চক্রবর্তীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ১ কোটি টাকা চাঁদা দাবি করে বাবলুসহ তার বাহিনী। এ সময় সাধনের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে বাবলু তার বাহিনী নিয়ে সটকে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত