মহররমের মিছিলে বাধা, সংঘর্ষের পর কাশ্মীরে কারফিউ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৫ পিএম

সংঘর্ষের পর কাশ্মীরের শ্রীনগরের বেশিরভাগ এলাকায় পুনরায় কারফিউ জারি করেছে ভারত।

শনিবার সন্ধ্যায় শ্রীনগরের শিয়া অধ্যুষিত রেইনাওয়ারি ও বাদগ্রামে ওই সংঘর্ষে অন্তত ১২ বেসামরিক নাগরিক এবং ছয় সেনা সদস্য আহত হয়েছেন বলে রয়টার্স জানায়।

সেনাবাহিনী টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় কর্মকর্তা। 

তিনি বলেন, শনিবার মধ্যরাত পর্যন্ত ওই সংঘর্ষ চলেছে।

এরপরই রোববার সকালে পুলিশ ভ্যান থেকে লাউড স্পিকারে নগরীর লাল চক ও আশেপাশের এলাকায় কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। এ সময় পুলিশ জনগণকে বিনা কারণে বাড়ি থেকে বের না হওয়ার পরমর্শ দেয়।

হিজরি সনের প্রথম মাস মুহাররমে মুলসমানদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান আশুরার প্রস্তুতি হিসেবে শনিবার সন্ধ্যায় শিয়া সম্প্রদায়ের লোকজন তাজিয়া মিছল বের করেছিল।

মিছিলটি প্রায় পাঁচ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। এ সময় নগরীর সিটি সেন্টারের কাছ দিয়ে যাওয়ার সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা নিরাপত্তা বাহিনী মিছিলে বাধা দিলে জনতা উত্তেজিত হয়ে পড়ে এবং পাথর নিক্ষেপ শুরু করে।
বার্তা সংস্থা রয়টার্সকে  দেশটির একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে ওই অঞ্চলে নৃশংসতা ছড়ানোর চেষ্টা করার অভিযোগ তুলেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত