কর্মক্ষেত্রে অতৃপ্তি বিরাজ করবে কর্কটের, সংসারে ব্যয় বাড়বে কন্যার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৭ এএম

মেষ : চাকরিক্ষেত্রে বিশেষ উন্নতি যোগ আছে। ব্যবসায় পুঁজি সংকট চলছে। পরিচিতরা সাহায্য-সহযোগিতা করবে।

বৃষ : পরিবারে মায়ের কর্তৃত্ব থাকায় দ্বন্দ্ব প্রকট হয়ে দেখা দিতে পারে। স্ত্রী ব্যবসার প্রতি ঝুঁকে পড়বে। বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।

মিথুন : কর্মক্ষেত্রে অতৃপ্তি বিরাজ করবে। সংসারের ব্যয় বেড়ে যাবে। মানসিক উদ্বেগ বাড়বে।

কর্কট : কর্মক্ষেত্রের অবস্থা আগের মতোই ভালো থাকবে। পাওনা আদায় হবে। আয় বৃদ্ধি পাবে।

সিংহ : ব্যবসায় নতুন গতি পাবে। টাকা বেশি না জমলেও সম্মান বাড়বে। সন্তানের উচ্চশিক্ষার দ্বার খুলবে।

কন্যা : ব্যবসা উন্নতি-মন্থর গতি। সংসারে ব্যয় বাড়বে। বন্ধুর সহযোগিতা কমে যেতে পারে।

তুলা : কর্মক্ষেত্রে আত্মীয়দের প্রভাব থাকবে। আয় বেশি হবে ও আশা পূরণ হবে। অর্থ সঞ্চয়ের পরিমাণ কমে আসবে।

বৃশ্চিক : রাজনীতিবিদদের  কাজে ব্যস্ততা ও সম্মান বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে। আয় বাড়বে।

ধনু : কর্মক্ষেত্রে নিজের মেধা ও পরিশ্রম সাফল্য নিয়ে আসবে। আশা পূরণ হবে। কাজে পুঁজি বিনিয়োগ হবে।

মকর : কর্মস্থলে আনন্দময় পরিবেশ থাকবে। ব্যয় বাড়লেও অর্থ সঞ্চয়ের সম্ভাবনা আছে। পেট ও স্নায়ুরোগের প্রতিকার করুন।

কুম্ভ : কর্মে সম্মান বাড়বে। অর্থ সঞ্চয় হবে। শক্তিশালী প্রতিপক্ষ কর্মফল বাধাগ্রস্ত করার চেষ্টা করবে।

মীন : কর্মব্যস্ততা বেড়ে যাবে। পাওনা অর্থ আদায় হতে পারে। শরীর খারাপ থাকলেও আশা পূরণে বাধা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত