কর্মক্ষেত্রে নেতৃত্ব বাড়বে সিংহের, সংসারে অশান্তি দেখা দিতে পারে ধনুর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৫ এএম

মেষ : কোনো কাজের সুযোগ আসতে পারে। রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা আছে। প্রেম-রোমাঞ্চ শুভ।

বৃষ : কর্মক্ষেত্রে উন্নতি যোগ আছে। আত্মীয়রা কাজে সাফল্য লাভ করবে। হঠাৎ প্রাপ্তি যোগ আছে।

মিথুন : আত্মীয় ও পড়শিদের পরাস্ত করে সম্পদ উদ্ধার করা যাবে। রোগ ভয় থাকলেও কাজে কৃতকার্য হবে। নতুন বন্ধু যোগ আছে।

কর্কট : স্ত্রী বশে থাকবে। সংসারে শান্তি বজায় থাকবে। আয় বৃদ্ধি হবে।

সিংহ : কর্মক্ষেত্রে নিজের নেতৃত্ব বাড়বে। আয় বাড়বে এবং ঝুট-ঝামেলা দূর হবে। স্বাস্থ্যের দূরবস্থা হলেও ঋণ আদায় হবে। তবে সঞ্চয় হবে না।

কন্যা : ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। ওষুধে ব্যয় বাড়বে। কর্মক্ষেত্রে মেজাজ ঠা-া রাখুন।

তুলা : অর্থ উপার্জনে বন্ধুদের বিশেষ অবদান থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। আশা পূরণ হবে।

বৃশ্চিক : কাজের গতি বাড়বে। আত্মীয়রা কাজে উৎসাহ ও সহযোগিতা করবে। প্রেমে কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে।

ধনু : সংসারে অশান্তি দেখা দিতে পারে। শিক্ষার জন্য বিদেশ গমনের ব্যাপারে অগ্রগতি হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মকর : কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির যোগ আছে। রাজনীতিতে প্রভাব বাড়বে। বিদেশ ভ্রমণ যোগ আছে।

কুম্ভ : কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। স্ত্রীর আয় বাড়বে। স্ত্রীর জন্য বিদেশ ভ্রমণ যোগ আছে।

মীন : নতুন চাকরিপ্রাপ্ত হতে পারেন। পাওনা আদায় হবে এবং আশা পূরণ হবে। অর্থ সঞ্চয়ের পরিবেশ পাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত