লক্ষ্মীপুরে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩২ এএম

লক্ষ্মীপুরে ডাকাতদের হামলায় আতিক উল্ল্যাহ নামের ৮৫ বছর বয়সী এক গৃহকর্তা নিহত হয়েছেন। পৌর শহরের ১৫ নং ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুরে মঙ্গলবার গভীর রাত ৩টায় এ ঘটনা ঘটে।

৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকা লুটে নিয়ে যায় ডাকাতরা।  

নিহত মৃত মুসলিম  মিয়ার ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত প্রায় ৩টার দিকে ঘরের দরজা ভেঙে আতিক উল্ল্যা মিয়ার বাড়িতে ৫/৬ জন মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে।

এসময় ওই ঘরে থাকা আতিক উল্ল্যা, তার মেয়ে ও গৃহপরিচারিকার হাত-পা ও মুখ বেঁধে রাখে তাদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয়। পরে স্থানীয়রা এসে আতিক উল্ল্যাকে মৃত দেখতে পান। অন্যদের বাঁধা অবস্থায় উদ্ধার করেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত