জয়পুরহাটে সিজার ছাড়াই একসঙ্গে তিন সন্তানের জন্ম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৭ পিএম

জয়পুরহাটে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন ববিতা পারভিন (২৬) নামে এক গৃহবধূ। তিন সন্তানের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে।

মঙ্গলবার সকাল ৯ টায় শহরের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বাভাবিকভাবে এই তিন সন্তানের জন্ম দেন তিনি।

গৃহবধূ ববিতা পারভিন জয়পুরহাট শহরের পৌর মার্কেটের আশরাফীয়া লাইব্রেরির স্বত্বাধিকারী ও নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর চকচান্দিরা গ্রামের সামিউল ইসলাম বাবুর স্ত্রী।

সদ্য প্রসব হওয়া শিশুদের পিতা সামিউল ইসলাম বাবু বলেন, তিন সন্তানসহ মা বর্তমানে সুস্থ রয়েছেন। আল্লাহ সফলভাবে আমাকে তিন সন্তানের মুখ দেখিয়েছেন। আপনারা আমার সন্তানসহ পরিবারের সকলের জন্য দোয়া করবেন।

শিশুদের দাদি শহিদা বেগম বলেন, দুজন নাতি ও একজন নাতনি হওয়ায় আমি অত্যন্ত খুশি। আল্লাহ যেন তাদের সুস্থ রাখে।

পরিবার জানায়, সকাল ৭টার দিকে হঠাৎ প্রসব বেদনা অনুভূত হলে ববিতা পারভিনকে দ্রুত জয়পুরহাট শহরের মডার্ন জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয় এবং সকাল ৯টায় সফলভাবে কোন অপারেশন ছাড়াই স্বাভাবিক অবস্থায় নবজাতক গুলো জন্ম লাভ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত