আত্মহত্যা প্রতিরোধ দিবসে স্বস্তিকার বার্তা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০১:০৬ এএম
সময়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে বর্তমানে পিছিয়ে পড়ছে অনেকেই। অনেকে আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। বিশ্বজুড়ে এইসব মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে।

আর এই সম্পর্কে মানুষকে সচেতন করতেই ১০ সেপ্টেম্বর দিনটিকে আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে।

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও তার মতামত জানিয়েছেন। নিজের ছবি পোস্ট করেছেন তিনি।

যে ছবিটি স্বস্তিকা পোস্ট করেছেন, সেটি অবশ্য এখনকার নয়। বহুদিন আগেকার। ছবিতে দেখা গিয়েছে স্বস্তিকার হাতে রয়েছে একাধিক কাটা দাগ।

স্বস্তিকা ছবির সঙ্গে যে পোস্টটি করেছেন, সেখানে তিনি লিখেছেন, সবার জীবনে অনেক চড়াই-উতরাই থাকে। তার জীবনেও রয়েছে। কিন্তু তিনি কখনও পিছিয়ে পড়েননি, হেরে যাননি। প্রতিটি ক্ষতর নিজস্ব গল্প রয়েছে। তার মধ্যে অবসাদ, ভয়, অনুভূতি, আত্মহত্যার প্রবণতা- সবই বর্তমান। এসব দেখে কেউ যেন পাগল, সাইকো, অসুস্থ- এসব না বলে। কারণ এগুলো লড়াকুদের চিহ্ন। তাদের বেঁচে থাকার গল্প। তাই এই দাগ লুকনোর জন্য নয়।

বিশ্ব আত্মহত্যা বিরোধী দিবসে আরও একবার তা প্রকাশ্যে এল। নিজের জীবনের এমন কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য এমন পদক্ষেপ নিয়েছিলেন তিনি। কিন্তু সেই লড়াইয়ের গল্প তিনি লুকিয়ে রাখেননি।

ছবি তুলে এদিন পোস্ট করেছেন নেটদুনিয়ায়। তিনি চান, তার মতোই যেন সাহসী মানসিকতার পরিচয় দেন অনুরাগীরাও। কারণ এই ক্ষত লজ্জার নয়, লড়াইয়ের পরিচয়।

সূত্র: এনডিটিভি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত