দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪১ পিএম

পাবনার নগরবাড়ী বা কাজিরহাট ও আরিচা-মানিকগঞ্জ-দৌলতদিয়াকে সংযুক্ত করে ‘ওয়াই’ প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন হয়েছে। ‘পাবনা জেলা উন্নয়ন ফোরামের’ ব্যানারে গতকাল ঈশ্বরদী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেয়।

মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সালাম খান ও পৌরসভার প্যানেল মেয়র সাঈদ হাসান শিমুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত