বেরোবির ভর্তি পরীক্ষার আবেদন ২৫ সেপ্টেম্বর শুরু

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬ পিএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৫ সেপ্টেম্বর। চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এবং ভর্তি পরীক্ষা ১০ থেকে ১৪ নভেম্বর। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক এহতেরামুল হক।
তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেলে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www. brur. ac. bd) এবং জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত