সিনিয়র ক্রিকেটারদের ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয়ই হাতছানি দিচ্ছিল বাংলাদেশের সামনে। এমন অবস্থায় অষ্টম উইকেট জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন মোসাদ্দেক হোসেন ও আফিফ হোসেন। বিশেষ করে আফিফের ৫২ রানের নায়কোচিত ইনিংসে শেষ পর্যন্ত ৩ উইকেটের রোমাঞ্চকর জয়ে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে টাইগাররা।
ভিডিওতে দেখে নিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচটির হাইলাইটস-
