কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর।
আটক রোহিঙ্গার নাম ছব্বির আহমদ (২৫)। তার বাবার নাম দীল মোহাম্মদ। তাকে বালুখালী- ২ নম্বর ক্যাম্প থেকে রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে অত্যাধুনিক পিস্তলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে চালান দে্ওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে ওসি মোহাম্মদ আবুল মনসুর জানান।
তিনি আরও বলেন, ‘ছব্বির আহমদ এই অত্যাধুনিক অস্ত্র কোথায় পেল, কি কাজে ব্যবহার করা হবে, সে সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য কিনা ইত্যাদি জানার জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।’
