মাদারীপুরে পুলিশি বাধার মুখে বিএনপির সভা পন্ড

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৪১ পিএম

মাদারীপুর সদর উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের জন্য গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মাদারীপুর শকুনী লেকসংলগ্ন মুক্তিযোদ্ধা মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত কর্মিসভা পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া অভিযোগে বলেন, ‘আমরা কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টায় স্থানীয় মুক্তিযোদ্ধা মিলনায়তনে সদর উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির কমিটি গঠন উপলক্ষে কর্মিসভা আহ্বান করেছিলাম। কর্মসূচির বিষয়ে পুলিশকে আগেই অবহিত করা হয়েছিল।’

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. আব্দুল হান্নান জানান, বিএনপির কোনো প্রোগ্রাম ছিল না আর পন্ডও হয়নি। তারা একটি সভা করার অনুমতি চেয়েছিল সেটা দেওয়া হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত