রংপুরের উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৫ পিএম

রংপুর সদর- ৩ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছয় প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা শাহাতাব হোসেন তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করেন।

প্রতীক বরাদ্দ পেয়েছেন- বিএনপির রিটা রহমান (ধানের শীষ), জাতীয় পার্টির সাদ এরশাদ (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটর বাস), তৌহিদুর রহমান মন্ডল খেলাফত মজলিস, শহিদুল্লাহ গণফ্রন্ট।

প্রতীক পাওয়ার পরপরই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।

উপনির্বাচনের তফসিল অনুযায়ী, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১-৮ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি এলাকা নিয়ে গঠিত রংপুর-৩ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৪১ হাজার ৬৭৩ জন।

এই আসনে সম্ভাব্য ভোটকেন্দ্র ১৩০টি, ভোটকক্ষ ৯১০টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত