জন্মদিনে মোদি

কাশ্মীরের সিদ্ধান্ত প্যাটেলের অনুপ্রেরণায়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরদার বল্লভভাই প্যাটেলের দর্শনে অনুপ্রাণিত হয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছেন। গতকাল মঙ্গলবার নিজের ৬৯তম জন্মদিনে গুজরাটে এক জনসভায় মোদি এমন কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

গুজরাটের সফলতা পুরো দেশের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হওয়া উচিত বলেও জনসভায় মন্তব্য করেছেন মোদি। জীবনমানে উন্নতির অভিজ্ঞতা অন্যদের জানাতে ও তাদের সহায়তা করতে রাজ্যটির বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মোদির এই সমাবেশ হয়েছে গুজরাটের কেভাদিয়াতে। এখানেই নর্মদা নদীর ওপর ‘স্ট্যাচু অব ইউনিটি’ খ্যাত সর্দার প্যাটেলের বিশাল মূর্তি তৈরি করা হয়েছে। কয়েক দশকের পুরনো সমস্যা সমাধানের চেষ্টায় যার দর্শন কাজে লাগছে বলে জানিয়েছে মোদি।

প্যাটেলের দর্শন অনুসারেই জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি এখন থেকে প্রতিবছরের ১৭ সেপ্টেম্বরকে ‘হায়দরাবাদ মুক্ত দিবস’ হিসেবে পালনেরও ঘোষণা দেন তিনি। ‘স্ট্যাচু অব ইউনিটি’র কথা বলতে গিয়ে মোদি গত বছর উন্মুক্ত হওয়ার পর থেকে এই মূর্তি দেখতে আসা দর্শনার্থীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় সন্তোষ প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত